মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

নওগাঁ:

বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নওগাঁ শহরের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজন করে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন- নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় জাহিদ্দুস জামান কুটির সভাপতিত্বে এবং নওগাঁ জেলা যুবদলের সদস্য শামীনূর রহমান শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সহ অন্যরা।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

সর্বশেষ - অন্যান্য